নতুন পররাষ্ট্র সচিবের নাম ঘোষণা করেছে পাকিস্তান। জাতিসংঘ মিশনে দেশটির স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করা আসিম ইফতিখার আহমদকে নতুন পররাষ্ট্র সচিব করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সম্মতিক্রমে আসিমকে পররাষ্ট্র সচিব করা হয়েছে বলে জানান ইসহাক।
এক্স বার্তায় দার বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি—পাকিস্তানের পরবর্তী পররাষ্ট্র সচিব হবেন বর্তমানে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বরত রাষ্ট্রদূত আহমদ।
পাকিস্তানি এই কূটনীতিকের ভূয়োদর্শী প্রশংসা করে ইসহাক দার আরও বলেন, রাষ্ট্রদূত ইফতিখারের নেতৃত্বে পররাষ্ট্র দপ্তর স্পষ্টতা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দেশের স্বার্থ এগিয়ে নিয়ে যাবে বলে আমি আত্মবিশ্বাসী।
পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্র সচিব আমনা বালোচের স্থলাভিষিক্ত হবেন আসিম ইফতিখার আহমদ। আগামী ১৭ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বপালন শেষ করবেন বালোচ। এই নারী কূটনীতিকের পরবর্তী গন্তব্য তুরস্ক। পররাষ্ট্র সচিব হিসেবে প্রায় দুই এই পদে ছিলেন তিনি। ইসহাক দার বলেন, পাকিস্তানের কূটনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দেয়ার পাশাপাশি আমনা বালোচ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এদিকে এক্সে দেয়া এক পোস্টে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পাওয়াকে ‘মর্যাদাপূর্ণ’ বলে উল্লেখ করেছেন আসিম ইফতিখার আহমদ। সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখায় আমি নেতৃত্বের ওপর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের অঙ্গীকার করেছেন তিনি।
পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব আসিম ইফতিখার
ডন
অনলাইন
১ ঘন্টা আগে
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৩৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
