নারী অবমাননায় বিজয়ের হুঁশিয়ারি

নারী অবমাননায় বিজয়ের হুঁশিয়ারি

ফন্ট সাইজ:

নারীদের নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। রোববার বিধানসভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনায় তিনি স্পষ্ট জানান, স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ বা নারীদের হেয় করা কোনোভাবেই মেনে নেয়া হবে না। রাজনৈতিক সমালোচনা থাকবে, তবে তার নির্দিষ্ট সীমা রাখা প্রয়োজন। কুরুচিকর বা অশ্লীল মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দেন এই অভিনেতা-রাজনীতিবিদ।