এআই রেট্রো ট্রেন্ডে তারকারা

এআই রেট্রো ট্রেন্ডে তারকারা

ফন্ট সাইজ:

এআইয়ের মাধ্যমে আশির দশকের আবহে নিজেদের উপস্থাপন করছেন দেশের তারকারা। চিত্রনায়িকা পূর্ণিমা ‘ট্রেন্ড’ লিখে ছবি প্রকাশ করলে তা ভাইরাল হয়। তমা মির্জা লিখেছেন, ট্রেন্ড অনুসরণ করছি। তৌসিফ মাহবুবের পোস্টে উঠে এসেছে, আশির দশকের কোনো এক বিকাল। সাফা কবিরের রেট্রো লুকে তাসনিয়া ফারিণ মন্তব্য করেছেন, ভালোই হতো। গায়িকা পড়শী লিখেছেন, ১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম। তারকাদের পোস্টে ভক্তদেরও দেখা গেছে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানাতে।