সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার মাঝে মানুষের জটিল মনস্তাত্ত্বিক টানাপড়েন এবং সম্পর্কের হিসাবনিকাশের গল্প নিয়ে মঞ্চে আসছে নাটক ‘বিবিধ শোক অথবা সুখ’। নাট্যদল অনুস্বরের প্রযোজনায় শুক্রবার সেগুনবাগিচায় নিজস্ব স্টুডিওতে প্রদর্শিত হবে নাটকটি। বিকাল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় পর পর দু’টি প্রদর্শনী হবে। ইংরেজ নাট্যকার ডেভিড হেয়ারের ‘দ্য ভার্টিক্যাল আওয়ার’ অনুসরণে আবদুস সেলিমের লেখা ‘প্রলম্বিত প্রহর’ নাটকটি পুনর্লিখন ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।
মঞ্চে অনুস্বরের ‘বিবিধ শোক অথবা সুখ’
স্টাফ রিপোর্টার
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
