বলিউডে নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় নিয়ে আপত্তি জানিয়েছেন ‘রামায়ণ’ ধারাবাহিকের প্রযোজক রামানন্দ সাগরের নাতি শিব সাগর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এনিম্যাল’ সিনেমার পর রণবীরের মতো প্রতিষ্ঠিত তারকাকে রামের মতো পবিত্র ও আদর্শ চরিত্রে কল্পনা করা কঠিন। বাণিজ্যিক স্বার্থ না দেখে এই চরিত্রের জন্য কোনো নতুন মুখ নির্বাচন করা উচিত ছিল বলে মনে করেন তিনি।
‘রামায়ণ’-এ রণবীরকে নিয়ে আপত্তি
বিনোদন ডেস্ক
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
