আমরা কি তথ্য বিভ্রাট থেকে তথ্য দুর্যোগের দিকে যাচ্ছি?

আমরা কি তথ্য বিভ্রাট থেকে তথ্য দুর্যোগের দিকে যাচ্ছি?

ফন্ট সাইজ:

মানুষকে বলা হয় অসীম সম্ভাবনার প্রাণী। সে কারণেই এই হোমো স্যাপিয়েন্স প্রধানত তার ভাষা ও বুদ্ধিমত্তা দিয়ে এই গ্রহের অন্য প্রাণীকুলের ওপর প্রাধান্য রেখে চলেছে। বর্তমান বিশ্বে কত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হলেও এর বিপরীত দিক নিয়ে কেবল আলোচনা নয়, রীতিমত আশংকার কথা উচ্চারিত হছে। যদিও প্রযুক্তি মানুষের প্রয়োজনেই উদ্ভাবিত হয়েছে,  তথাপি ফ্রাংকেন্সটাইনের মতো এটা যেন বিপজ্জনক আকাঙ্ক্ষা না হয়ে বসে।

সাহিত্য বা লেখালেখি, বিশেষ করে সাংবাদিকতায় পেশাদারদের জন্য প্রযুক্তিটি বেশ ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। কারণ ফ্যাক্ট চেক( fact check) বা সত্যতা যাচাইয়ের যতগুলো পদ্ধতি আছে সেটাও এআই প্রযুক্তির কারণে বিভ্রান্তিতে পড়ছে।
যেমন এআই মানবজমিনের প্রথম প্রকাশনাকে হুবহু রেখে আরেকটা সংখ্যা বের করে বিষয়বস্তুর তথ্য বিভ্রাট ঘটাতে পারে। আর এটার সঠিকতা নিরসনে আবারও হার্ড কপি(Hard copy)'র কাছেই যেতে হবে। যদিও প্রযুক্তি অস্বীকার করা মানে আদিম যুগে চলে যাওয়া। তাই বলে মিসাইল আর আনবিক বোমার যথেচ্ছ ব্যবহার কি সভ্যতার জন্য হুমকি নয়?