ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

ফন্ট সাইজ:

ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

সেন্টকম জানায়, হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে ওমান উপসাগরে থাকা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট চারটি তেলবাহী ট্যাংকার। এছাড়া ইরানের উপসাগরীয় উপকূলের গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল খার্গ দ্বীপের কাছে থাকা আরও একটি ট্যাংকারেও হামলা চালানো হয়েছে।

এর জবাবে তেহরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে জর্ডান জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ভূপাতিত করা হয়েছে।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও বেড়েছে। এর আগে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর ছয় মাসেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে এই উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে।