ইরান যুদ্ধ এক ‘চোরাবালি’, ট্রাম্পের তীব্র সমালোচনা মার্কিন আইনপ্রণেতাদের

ইরান যুদ্ধ এক ‘চোরাবালি’, ট্রাম্পের তীব্র সমালোচনা মার্কিন আইনপ্রণেতাদের

ফন্ট সাইজ:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিণতিকে সম্পূর্ণ আগে থেকে অনুমেয় একটি ঘটনা বলে উল্লেখ করেছেন মার্কিন কংগ্রেসম্যান জেসন ক্রো। তার মতে, এর মধ্য দিয়ে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের একটি অনিবার্য ‘চোরাবালিতে’ আটকা পড়েছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়ালে যে তা চোরাবালিতে পরিণত হবে এবং প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে এর গভীরে টেনে নেয়ার চেষ্টা করবে, তা প্রথম দিন থেকেই স্পষ্ট ছিল।

অন্যদিকে, ডেমোক্রেটিক সিনেটর মার্ক ওয়ার্নার সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিপুল ব্যয় ও সুনির্দিষ্ট কৌশলের অভাব নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি জানান, ট্রাম্পের নিজ ইচ্ছায় শুরু করা এই যুদ্ধে আমেরিকানদের এরই মধ্যে ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং প্রতি দুই মিনিটে এই ব্যয় এক মিলিয়ন ডলার করে বাড়ছে।
ওয়ার্নার আরও বলেন, এই যুদ্ধে ট্রাম্প যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তার কিছুই অর্জিত হয়নি। কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা, কৌশল, নির্ভরযোগ্য মিত্র এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার উপায় ছাড়াই কোনো যুদ্ধ শুরু করলে এমনই পরিণতি হয়। ভিডিওর শেষে তিনি জনগণকে সোচ্চার হওয়ার এবং এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।