নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় হকার্স মার্কেটের সামনে শুভ দাস নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রথমে নিহতের পরিচয় শনাক্ত না করা গেলেও পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠনো হয়েছে।

কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।