রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪ মামলা ৬৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪ মামলা ৬৯

ফন্ট সাইজ:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৮৩ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৬৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫১ জন, উত্তরা বিভাগ কতৃক ৬০ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জন ও সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যমতে, অভিযানকালে ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১টি ছুরি, ১টি অ্যান্টি কাটার, ৫টি মোবাইল, ২টি হ্যান্ডকাফ, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ১টি মাইক্রোবাস ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।