সালমান শাহকে নিয়ে স্পেশাল ম্যাটিনি শো

সালমান শাহকে নিয়ে স্পেশাল ম্যাটিনি শো

ফন্ট সাইজ:

৬ই সেপ্টেম্বর নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সালমান স্মরণে আজ থেকে ১১ই সেপ্টেম্বর সাতদিন দুপুর ২টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে সালমান শাহ’র জনপ্রিয় ৭ সিনেমা। শাহ আলম কিরণের পরিচালনার বাংলা সিনেমা ‘বিচার হবে’ প্রচারিত হবে আজ। এতে অভিনয় করেছেন- সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ূন ফরীদি। এম এ খালেদের পরিচালনার বাংলা সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’ প্রচারিত হবে ৬ই সেপ্টেম্বর। অভিনয়ে- সালমান শাহ, শাবনূর, সোনিয়া প্রমুখ। শিবলি সাদিকের পরিচালনার ‘আনন্দ অশ্রু’ প্রচারিত হবে ৭ই সেপ্টেম্বর। অভিনয়ে- সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, ডলি জহুর, হুমায়ূন ফরীদি।

মালেক আফসারীর পরিচালনার ‘এই ঘর এই সংসার’ প্রচারিত হবে ৮ই সেপ্টেম্বর। অভিনয়ে- সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার। জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘জীবন সংসার’ প্রচারিত হবে ৯ই সেপ্টেম্বর। অভিনয়ে- সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা এবং গোলাম মুস্তাফা। রেজা হাসমতের পরিচালনার ‘প্রেম পিয়াসী’ প্রচারিত হবে ১০ই সেপ্টেম্বর। অভিনয়ে- সালমান শাহ, শাবনূর প্রমুখ। বাদল খন্দকারের পরিচালনায় ‘স্বপ্নের পৃথিবী’ প্রচারিত হবে ১১ই সেপ্টেম্বর। অভিনয়ে- সালমান শাহ, শাবনূর প্রমুখ।