ঋতুপর্ণার শাড়ি জুড়ে উত্তম কুমার

ঋতুপর্ণার শাড়ি জুড়ে উত্তম কুমার

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে উত্তম কুমারের জন্ম শতবর্ষ। বৃহস্পতিবার এই বিশেষ দিনের উদ্‌যাপনে শামিল হন টালিগঞ্জের তারকারা। যেখানে নজর কাড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মেরুন রংয়ের ব্লাউজের সঙ্গে ঘিয়ে রংয়ের শাড়ি। যে শাড়ি জুড়ে উত্তম কুমারের নানা স্মৃতি। ঋতুপর্ণা বলেন, উত্তম কুমার সপ্তাহ কীভাবে সেলিব্রেট করবো- এটা নিয়ে ভাবনা-চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো পোশাকের ক্ষেত্রেও একটু নতুনত্ব থাকুক।