নিলয়-তানিয়ার ‘শূন্যের সংসার’

নিলয়-তানিয়ার ‘শূন্যের সংসার’

ফন্ট সাইজ:

গৃহকোণের বিবাদ, ভালোবাসার টানাপড়েন ও মাতৃত্বের প্রতি প্রগাঢ় ভক্তির আখ্যান নিয়ে তৈরি হলো একক নাটক ‘শূন্যের সংসার’। নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন- নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি। জীবনের নানা চড়াই-উতরাই, মনস্তাত্ত্বিক দূরত্ব আর এক বিষাদময় ট্র্যাজেডি ঘিরে আবর্তিত হয়েছে এর কাহিনীপট। শিগগিরই নাটকটি প্রচারিত হবে আরটিভি ও তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।