প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিসহ একটি পোস্টার ঘিরে আইনি জটিলতায় পড়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর দায়ের হয়েছে। তবে তার বিপরীতে এবার স্বস্তি পেলেন এই অভিনেত্রী।
আগামী ২৪শে ডিসেম্বর পর্যন্ত শ্রীলেখার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না নেয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে মামলাটির শুনানি হয়। এ সময় শ্রীলেখার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর খারিজের আবেদনও জানানো হয়।
