অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি আত্মসাৎ ও হুমকির মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ। অভিযোগের সত্যতা মেলেনি মর্মে পিবিআইয়ের দেয়া রিপোর্টের বিপরীতে ৩রা সেপ্টেম্বর ঢাকার আদালতে এ আবেদন করা হয়। আদালত বাদী ও সাক্ষীদের আগামী ২০শে অক্টোবর শুনানির জন্য তলব করেছেন। এর আগে অপর এক পোশাক ব্র্যান্ডের মামলায় একই ধরনের অভিযোগে তানজিন তিশা জামিন পেয়েছিলেন।
পিবিআই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি
স্টাফ রিপোর্টার
৫ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
