শ্রীরামপুর-ভৈরব নতুন সড়ক নির্মাণসহ সংসদে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অনুমোদন

ফন্ট সাইজ:

নরসিংদীর রায়পুরায় দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প জাতীয় সংসদে প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এদিকে এসব প্রস্তাব সংসদে অনুমোদন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলসহ প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা। জানা যায়, রায়পুরা ও আশপাশের এলাকার দীর্ঘদিনের যোগাযোগ-ভোগান্তি নিরসনে শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে একটি নতুন সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। এ দাবিকে গুরুত্ব দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাব রেখে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উক্ত সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হলে রায়পুরা ও ভৈরবসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা নিয়ে এমপি বকুল এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে মানবিক রাষ্ট্র বানাতে চাই। আজ আমরা এক নতুন বাংলাদেশের রক্তিম সূর্যাস্তের মুখোমুখিÑএক নতুন ভোরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। রায়পুরার আপামর দেশপ্রেমিক জনগণ তাঁদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা রেখে আমাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার দুর্লভ সুযোগ দিয়েছেন। এই দায়িত্বের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বিনীতভাবে বলতে চাইÑরায়পুরার চরাঞ্চলসহ সমগ্র বাংলাদেশের কাক্সিক্ষত ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে আমি যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত। স্থানীয়দের মতে, সড়কটি নির্মিত হলে রায়পুরার বিস্তীর্ণ অঞ্চলের কৃষিপণ্য দ্রুত ভৈরবসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হবে।

ভৈরব একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হওয়ায় নতুন এ সড়ক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করছেন তারা। নতুন রাস্তা নির্মাণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প জাতীয় সংসদে প্রস্তাব অনুমোদন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ সংশ্লিষ্টদের প্রশংসা করছেন স্থানীয় নেতৃবৃন্দরা হলেন উপজেলা বিএনপির অন্যতম নেত্রী ওয়াটসন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান জান্নাতুল হক শাপলা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক ভুইয়া মোহন, জেলা বিএনপির সদস্য কাজী আশাদুর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর আহমেদ চৌধুরী মানিক, ওয়াটসন গ্রুপ অফ কোম্পানির ম্যানাজার মো. মোয়াজ্জেম হোসেন আরিফ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল সরকার,উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আল আমিন ভুইয়া মাসুদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক হুমায়ন কবির ভুইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ, উপজেলা বিএনপির সদস্য ডাক্তার মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন,চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির সহ সাধারন সম্পাদক আতাউর রহমান মিঠু, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্যসচিব সুমন নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ ও সেক্রেটারি আসমা আক্তার, উপজেলা কৃষকদলের আহবায়ক হান্নান মোল্লা ও সদস্য সচিব মইনুল সরকার,উপজেলা তাঁতীদলের সভাপতি হুরমুজ মোল্লা ও সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবিদলের আহবায়ক ফিরোজ আল মুজাহিদ ও সদস্য সচিব শহীদুল ইসলাম, রায়পুরা তাতীদলের সভাপদি ডা: শহিদুল ইসলাম চান মিয়া ও সদস্য সচিব মো. বাদল মিয়া ।