শাহবাগে নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভ

শাহবাগে নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভ

ফন্ট সাইজ:

রাজধানীর শাহবাগে নোয়াখালী জেলাকে বিভাগ করার দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ নোয়াখালীর বাসিন্দারা। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একটি মিছিল বের করেন তারা। ৪টার দিকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। ঘণ্টা খানেক অবস্থানের পর চলে যান আন্দোলনকারীরা।

জানা যায়, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ মিছিলের আয়োজন করে। এদিকে বিক্ষোভের কারণে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।