নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আসজাদুর রহমান মিঠু। বৃহস্পতিবার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয়ের পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে মিঠুকে এডহক কমিটির সভাপতি করার তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় বোর্ড কর্তৃক মনোনীত হয়ে মিঠু সভাপতি পদাধিকার বলে প্রধান শিক্ষক আসমা চৌধুরী সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি এমডি মশিউর রহমান আর অভিভাবক সদস্য পেয়েছেন সুব্রত ভৌমিক। বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে আসজাদুর রহমান মিঠুর অগ্রণী ভূমিকা প্রত্যাশা করেন স্থানীয়রা। সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান- মিঠু। উল্লেখ্য, আসজাদুর রহমান মিঠু নড়াইল জেলা বিসিবি’র কাউন্সিলর, কালিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকাস্থ নড়াইল জেলার সমিতি সভাপতি ও সমাজসেবক। তিনি কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের খাশিয়াল গ্রামের সন্তান।
বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিঠু
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
৪ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
