সন্তানকে মাদ্রাসায় রেখে ফেরার পথে প্রাণ গেল বাবার

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় গোলাম রাব্বানী নামের এক কলেজ হিসাবরক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণপুর এলাকার বাসিন্দা ও সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক পদে চাকরি করছিলেন। স্থানীয়রা বলছেন, সকাল সাড়ে ৯টার দিকে রাব্বানী তার সন্তানকে পশ্চিমপাড়ার আশ্‌শিফা মাদ্রাসায় রাখতে যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।