সাতক্ষীরায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

সাতক্ষীরায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

সাতক্ষীরায় বিদেশি পিস্তল, দু’টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ। গ্রেপ্তার আরিফুল চৌবাড়িয়া গ্রামের মো. জয়নাল সরদারের ছেলে। এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে আরিফুলের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করা হয়।