সিলেট নগর বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

ফন্ট সাইজ:

সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র এই ৪৮ বছরের ইতিহাস হলো ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস। বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ্ ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, মঞ্জুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খুর্শেদ ও নাদির খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক ও আতিকুর রহমান পাপ্পু, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, লুৎফুর রহমান মোহন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু ও শফিক নুর, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ কুটির ও শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল, লল্লিক আহমদ চৌধুরী, ওলিউর রহমান ডেনি, এবিএম জিল্লুর রহমান, আব্দুর রকিব তুহিন, আল মামুন খান, মতিউর রহমান শিমুল, সুহেল আহমদ, হাবিবুর রহমান জুয়েল, তুহেলুর রহমান শিপন প্রমুখ।