বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) ০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, বাগেরহাট জেলার মোংলা উপজেলার বুড়িরডাংগা ইউনিয়নের বুড়িরডাংগা মাধ্যমিক বিদ্যালয় এবং বুড়িরডাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩১৫টি স্কুল ব্যাগ, পানির বোতল, ছাতা, টিফিন বক্স, বাই সাইকেল এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করেছে। পরে রামপাল ও মোংলার শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী স্কুল বাসের উদ্বোধন করা হয়। বিআইএফপিসিএল (BIFPCL)-এর এই পরিষেবার মাধ্যমে স্থানীয় প্রায় ১০০ জন শিক্ষার্থী উপকৃত হবে।
হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও), ইন-চার্জ জনাব আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসী এবং মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী যৌথভাবে বিদ্যুৎ কেন্দ্রের স্কুল প্রাঙ্গণে স্কুল বাস পরিষেবার উদ্বোধন করেন। এসময় বিদ্যুৎ কেন্দ্র প্রধান অভিষেক কুমার উপস্থিত ছিলেন। জনাব মোঃ ওজিউর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) অনুষ্ঠানসমূহের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিআইএফপিসিএল বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন গ্রামসমূহে বিভিন্ন ধরনের কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। স্থানীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, বিনামূল্যে চিকিৎসা সেবা পরিচালনা, হুইলচেয়ার, সেলাই মেশিন, কম্বল ও সাইকেল বিতরণ কোম্পানীর উল্লেখযোগ্য জনকল্যাণমূলক কার্যক্রম।
