মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানে নিহত ৭

মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানে নিহত ৭

ফন্ট সাইজ:

ইরানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের খুজেস্তানে ৭ জন নিহত হন। ভিন্ন ভিন্ন তিন স্থানে হামলায় নিহত হন তারা। খুজেস্তানের ডেপুটি গভর্নরের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা। এ হামলায় আরো আটজন আহত হন।

মার্কিন বাহিনী কুহস্তে একটি বিবাহ অনুষ্ঠানেও হামলা চালায়। এ ঘটনায় হতাহতের বিস্তারিত এখনো জানা যায়নি। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামি বলেন, মার্কিন বাহিনী ইরাক ও আফগানিস্তানের মতোই ইরানেও ‘যুদ্ধাপরাধ করছে’ এবং তাদের থামানোর ও শাস্তি দেওয়ার সময় এসেছে।