আবারও আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করলেন ইতামার বেন-গাভির

আবারও আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করলেন ইতামার বেন-গাভির

ফন্ট সাইজ:

পূর্ব জেরুজালেমে দখলীকৃত এলাকায় অবস্থিত আল আকসা মসজিদ চত্বরে পুলিশি প্রহরায় প্রবেশ করেছেন ইসরাইলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেখানে ভিতরে প্রবেশ করে প্রার্থনা করছেন তিনি। জেরুজালেমে ইসলামিক এনডোমেন্টস ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বার্তা সংস্থা আনাদোলুকে এসব তথ্য দিয়েছেন।

তিনি আরও বলেছেন, পুলিশের উপস্থিতি এবং ইসরাইলি দখলদার বেশ কিছু মানুষ নিয়ে বেন গাভির মসজিদ চত্বরে প্রবেশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় মসজিদের পূর্বাঞ্চলীয় অংশে প্রার্থনা করছেন ওই মন্ত্রী। উল্লেখ্য, বেন গাভির হলেন ইসরাইলের উগ্রপন্থি জিউশ পাওয়ার পার্টির নেতা। তার এ কর্মকাণ্ডে ফিলিস্তিনি, আরব, ইসলামিক দুনিয়ায় ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে। আগামী ২৭শে অক্টোবর ইসরাইলে জাতীয় নির্বাচন। তার দু’মাস আগে এ ঘটনা ঘটালেন বেন গাভির। উল্লেখ্য, মুসলিমদের কাছে বিশ্বে তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হলো আল আকসা মসজিদ।