শুটিংয়ের মাঝে চোট পেয়ে প্রায় এক মাস ধরে অভিনয় থেকে দূরে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিং চলাকালে হিপে চোট পান অভিনেত্রী। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকতে হয় তাকে। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ভক্তদের সুখবর দিলেন রাশমিকা। শারীরিক সমস্যা অনেকটাই কাটিয়ে ফের শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। যদিও কাজে ফেরার আনন্দের পাশাপাশি বিশ্রামের দিনগুলো শেষ হয়ে যাওয়ায় কিছুটা আবেগপ্রবণ এই অভিনেত্রী। ইনজুরির কারণে ঘরবন্দি সময়টা অবশ্য একেবারে নিরানন্দে কাটেনি রাশমিকার। অবসর পাওয়া দিনগুলোতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। পাশাপাশি পোষা কুকুরের সঙ্গে খেলেছেন, পূজায় অংশ নিয়েছেন এবং বাগানের সৌন্দর্য উপভোগ করেছেন। সামাজিক মাধ্যমে সেই সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে স্মৃতিগুলো শেয়ার করে রাশমিকা জানান, খুব দ্রুতই তিনি কাজে ফিরতে চলেছেন। তবে বিশ্রামের এই সময়টা শেষ হয়ে যাওয়ায় তার খানিকটা মন খারাপ। অভিনেত্রীর ভাষ্য, শিগগিরই শুটিংয়ে ফেরা হবে। তবে ঘর থেকে পাওয়া এই শান্ত সময় এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তিনি মিস করবেন।
সুখবর দিলেন রাশমিকা মান্দানা
বিনোদন ডেস্ক
১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
