দেড় বছর আগে মুক্তি পাওয়া ‘বোহেমিয়ান ঘোড়া’য় উঠে এসেছিল এক ট্রাকচালকের জীবনের বিচিত্র গল্প। সাত পর্বের কমেডি সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান মোশাররফ করিম। সেখানে অভিনয় করেছিলেন সাতজন অভিনেত্রী। এবার আসছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। আগামী ডিসেম্বরে শুরু হবে ‘বোহেমিয়ান ঘোড়া-২’র শুটিং। পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে সিরিজটি পরিচালনা করবেন তার স্ত্রী চলচ্চিত্র নির্মাতা মুশফিকা মাসুদ।
এবার আসছে ‘বোহেমিয়ান ঘোড়া-২’
স্টাফ রিপোর্টার
১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
