পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কণ্ঠে মেতেছে শ্রোতারা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার অন্যতম আলোচিত গান ‘হুন ইশক মে’র মিউজিক ভিডিও। রোববার সামাজিক মাধ্যমে গানটির একটি ভিজ্যুয়াল ঝলক শেয়ার করেছেন আতিফ। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেই অন্তর্জালে ঝড় তুলেছেন এই দুই তারকা। তাদের রোমান্স কিংবা সম্পর্কের টানাপড়েনÑ সবই দাগ কেটেছে দর্শকদের মনে।
নতুন গানে ঝড় তুললেন আতিফ-ইয়ুমনা
বিনোদন ডেস্ক
১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
