পাইলট বেশে তৌসিফ

পাইলট বেশে তৌসিফ

ফন্ট সাইজ:

বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। এবার ভিন্ন এক চরিত্রে হাজির হচ্ছেন তিনি। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত আইস্ক্রিনের ওয়েব কনটেন্ট ‘ক্যাফে আমব্রেলা’-তে পাইলটের চরিত্রে অভিনয় করছেন তৌসিফ। চরিত্রের প্রয়োজনে একেবারে পেশাদার পাইলটের মতোই কস্টিউম নিতে হয়েছে তৌসিফকে। সেই পোশাকে একটি ছবিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেতা। এতে তৌসিফের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন তিন লাক্স তারকাÑ বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম ও নাযা নাওয়ার।