ইরানের পূর্বাঞ্চলে ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তেহরানের জরুরি পরিষেবার মুখপাত্র শেরভিন তাবরিজি বলেছেন, সোমবার স্থানীয় সকাল ৭টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে।
তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শেরভিন বলন, পারদিন, বুমেহেন এবং লাভাসান অঞ্চলে কম্পনের খবর পাওয়া গেছে।
এর আগে ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
গত জুলাইয়ের শেষে দেশ দুইটির মধ্যে সর্বশেষ পাল্টাপাল্টি হামলা হয়েছিল। নতুন করে এই হামলা মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ল।
ইরান জানিয়েছে, মার্কিন এই হামলায় অন্তত দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে।
দেশটির এই হামলার কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা হরমুজ প্রণালিতে আসন্ন হুমকি সৃষ্টিকারী মাইন স্থাপনকারী বাহিনীর বিরুদ্ধে সীমিত ও সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে।
অন্যদিকে ইরান দাবি করেছে, তারা মার্কিন এই হামলার জেরে জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে।
জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার ভোরে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানি বাহিনী সংযুক্ত আরব আমিরাতে একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।
