নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে পৌঁছেছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।
সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপ ও পানির নিচে থাকা মরদেহ উদ্ধারে হিমশিম খাচ্ছে নেপালের কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলার দেয়ার ঘোষণা করেছে। এদিকে চীনে গত বুধবারের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় রোববার সকালে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
নেপালে বন্যা, নিহত বেড়ে ৭০০ ছুঁইছুঁই
বিশ্বজমিন
২ ঘন্টা আগে
৩০ আগস্ট (রবিবার), ২০২৬, ৮ঃ৫২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
