ইক্বরা ওয়েভ ফাউন্ডেশনের উদ্বোধনী কনফারেন্স অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

ইক্বরা ওয়েভ ফাউন্ডেশনের উদ্বোধনী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজধানীর কাওরান বাজারে একটি কনফারেন্স হলে সদ্য প্রতিষ্ঠিত সংগঠনের কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব র.হ.ম. আলাওল কবির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ইক্বরা ওয়েভ ফাউন্ডেশনের এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ডা. মো. শাহেদুর রহমান। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী শওকত ওসমান।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ট্রেজারার মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘নৈতিকতা বিবর্জিত জীবন ধারা থেকে কল্যাণমুখী জীবন ব্যবস্থার দিকে জাগতিক ও পারলৌকিক মুক্তির উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করে ইমান ও নৈতিকতার পরিশুদ্ধতা আনয়নের লক্ষ্যে ইক্বরা ওয়েভ ফাউন্ডেশনের সৃষ্টি হয়েছে।’ আলাওল কবির বলেন, ‘আমাদের তাকওয়ার ঘাটতি সার্বিক কার্যে বারাকাহ নষ্ট করে দেয় ও নানাবিধ সমস্যা সৃষ্টি করে। ইক্বরা ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রম ও ডিজিটাল সলিউশনগুলো তাকওয়া ও আত্ম উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। শওকত ওসমান বলেন, ‘জাতি হিসেবে আমরা অন্যান্য অনেক দেশ থেকে সার্বিকভাবে পিছিয়ে আছি। কারণ আমাদের নৈতিকতা ও মূল্যবোধেও অনেক ঘাটতি রয়েছে। ইক্বরা ওয়েভ ফাউন্ডেশনের একটি অন্যতম লক্ষ্য হলো আমাদের মূল্যবোধের লেভেল সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মূল্যবোধের মাত্রা উন্নয়নের জন্য কাজ করা।’

সুপ্রিম কোর্টের এডভোকেট মো. আকবর হোসেন বলেন, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থায় শতোর্ধ্ব বছরের পুরনো বৃটিশ আইন জনমানুষের উপকারের চেয়ে অনেক বেশি ক্ষতি সাধন করে চলছে। বর্তমানে নৈতিকতার ওপর ভিত্তি করে সময়োপযোগী ও বাস্তবভিত্তিক আইন প্রণয়ন করতে হবে, সকল মানুষের কল্যাণের জন্য।’
সংগঠনের সহ-সভাপতি হিজাম ইবনে ওমর সংগঠনের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন। এ ছাড়াও ডা. মো. শাহেদুর রহমান, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসাইন বক্তব্য রাখেন।