কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭

ফন্ট সাইজ:

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে। ঘটনার পর প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এ হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
কিয়েভের গভর্নর তিমুর তকাচেঙ্কো জানান, কিয়েভের বুচা জেলায় রুশ ড্রোন হামলায় চার শিশুসহ অন্তত ৪২ জন আহত হয়েছেন।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং ওই গুদামে কোনো গোলাবারুদ মজুত রাখা হয়েছিল কি না, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আবাসিক এলাকার কাছাকাছি গোলাবারুদ মজুত রাখার অভিযোগে কোনো অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের মিলা গ্রামে ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোনের উপাদান ও লঞ্চ বুস্টার সংরক্ষণের একটি গোলাবারুদ ডিপোতেই এই হামলা চালানো হয়েছে।