সিলেটে সংবাদ সম্মেলন

গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

ফন্ট সাইজ:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি দখলের চেষ্টা, হামলা, মামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। একই গ্রামের লিলু মিয়ার স্ত্রী শেলী বেগম এ অভিযোগ করেছেন। সোমবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি। এ সময় শেলী বেগম জমি দখলের চেষ্টা ও হামলার ঘটনায় বাংলাদেশ শিল্প পুলিশ, সিলেট শাখায় কর্মরত এএসআই আলম আহমদসহ অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

লিখিত বক্তব্যে শেলী বেগম বলেন, তার স্বামী লিলু মিয়ার পূর্বপুরুষদের ভূ-সম্পত্তি দখলের জন্য তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামের নাছিম আহমদ, এএসআই আলম আহমদ, নজরুল আহমদ, লোকমান আলী, লুতু মিয়া, শাহিন আহমদ ও মরম আলীসহ আরও ৮-১০ জন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে আসছেন। তিনি অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে লোকমান আলী ২০২৫ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তার স্বামী লিলু মিয়া, ভাসুর লাল মিয়াসহ সাতজনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। পরবর্তীতে লোকমান আলী গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।