মৌলভীবাজার জেলার অন্যতম সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিআইএস’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেলার বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার (প্রশাসন ও অর্থ), আসিফ মহিউদ্দিন (পিপিএম), জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সংগঠনের পৃষ্ঠপোষক ইউকে প্রবাসী হারুনুর রশিদ, উপদেষ্টা কানাডা প্রবাসী দেওয়ান গোফরান চৌধুরী।
বিআইএস’র ভাইস চেয়ারম্যান আলমগীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, ব্যাংকার নুরুল ইসলাম রাকিব, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ আবু হাসান জিল্লুল, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান জসনু, জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক (সার্বিক) মো. শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা বক্স, সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান প্রমুখ। জলবায়ু পরিবর্তন রোধ করি, সবুজ পৃথিবী করি, এই সেøাগানকে ধারণ করে শোভাযাত্রায় শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সমাজকর্মীদের অংশগ্রহণে ছাতা মাথায় দিয়ে ব্যতিক্রমী এই বর্ণাঢ্য আনন্দ শুভযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ বছর জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষার্থীরা এই মেধা বৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ী ২৩০ জন শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
