হাতিয়ায় ছাত্রদলের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ফন্ট সাইজ:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৮৬ জন শিক্ষার্থী এতে অংশ নেন। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি এন বিএস রাসেল ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ছাড়া ও বিভিন্ন পেশার প্রতিনিধি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।