নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের লক্ষ্মীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাচ্চু খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় বাস ও চালক নূর ইসলামকে (৬০) আটক করেছে পুলিশ। লোহাগড়া থানার এসআই অজিত কুমার রায় জানান, বৃদ্ধ নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাসচাপায় পথচারী নিহত
নড়াইল প্রতিনিধি
২৬ আগস্ট (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
