বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার বিশাল চালান জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ হওয়া সাড়ে ৭ হাজার পিস ইয়াবার বাজার মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। পুলিশ জানায়, গতকাল রাতে বিয়ানীবাজার থানা পুলিশ গোপন সোর্সের ভিত্তিতে চারখাই পুলিশ ক্যাম্পের সামনে তল্লাশি শুরু করে।

এ সময় মাদক বহনের দায়ে নোহা গাড়িসহ এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসা ও বহনের দায়ে জকিগঞ্জ উপজেলার উসমান উদ্দিন মারুফ (২৯), ডেমারগ্রামের পারভেজ আহমেদ (২৫) ও আশরাফুল হককে গ্রেপ্তার করা হয়। বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।