রাজধানীর মিরপুর ১০ এর সেনপাড়া এলাকায় ড্রেনে কাজ করার সময় গাড়িচাপায় ঢাকা ওয়াসার এক কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪৭ বছর বয়সী শামীমের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।
এ বিষয়ে কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওয়াসার ওই কর্মী ড্রেনে ঢুকে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি মাথা তুললে একটি গাড়ির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে ।
ড্রেনে কাজ করছিলেন ওয়াসা কর্মী, মাথা তুলতেই গাড়িচাপা, ঘটনাস্থলেই মৃত্যু
অনলাইন ডেস্ক
অনলাইন
৫৫ মিনিট আগে
২৫ আগস্ট (মঙ্গলবার), ২০২৬, ৩ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
