সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেপ্তার ৪

সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

সিলেটে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তার ভাই আমিনুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক অন্য দুজন হলেন—বদির সহযোগী সিআইপি শুক্কুর ও হোসেন কমিশনার।

এর আগে রাত ১২টা থেকে পুলিশ নগরীর জল্লার পাড়ে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলটিকে ঘিরে রাখে। তাদের পরিচয় নিশ্চিত হতেই প্রায় ৫ ঘণ্টা সময় অতিবাহিত হয়। পরে ভোর ৫টার দিকে এই চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। তারা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সিলেট নগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম হোটেল থেকে চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।