নরসিংদীর কৃতি সস্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ৫ বারের এমপি ড.আবদুল মঈন খানকে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী করায় নরসিংদী জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ফুলকাম বাদশা ও সিনিয়র প্রকৌশলী মীর শওকতসহ কর্মকর্তাদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগের সংস্থাটির তরফে এই অভিনন্দন জানানো হয়।
এদিকে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা বলেন, মঈন খানের মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব যাওয়া মানে নরসিংদীসহ সারাদেশের রাস্তাঘাট ও জীবনমানের উন্নয়ন হবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন হয়ে তিনবার মন্ত্রী ছিলেন।
মঈন খান বিগত স্বৈরাচার সরকারের আমলে খালেদা জিয়ার নেতৃত্বে যেমন রাজপথের সামনের সারিতে দাঁড়িয়ে সকল আন্দোলন সংগ্রাম করেছেন। একইভাবে বর্তমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হয়ে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন বলে আমরা প্রত্যাশা করি।
