লোহাগাড়া চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) শুরু আজ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর ঐতিহাসিক শাহ মঞ্জিল সীরত ময়দানে মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর থেকে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)। আগামী ১২ই সেপ্টেম্বর (শনিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হবে।

মাহফিলকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে আয়োজক কমিটি ও স্থানীয়রা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিষয়টি নিশ্চিত করে মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক মু. ইবনে দিনার নাজাত বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি মাহফিল সফল করতে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মোতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে দেশ-বিদেশে বসবাসরত মুসলিম উম্মাহর প্রতি এ বরকতময় মাহফিলের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।