টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক সিরিজ শেষে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলো বাংলাদেশ। হালনাগাদ করা দলীয় র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো টেস্টে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। এর আগে টেস্ট ফরম্যাটে কখনোই এত উঁচুতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ দল। বর্তমানে নাজমুল হাসান শান্তদের রেটিং পয়েন্ট ৭৮। আইসিসির ওয়েবসাইট অনুযায়ী, শনিবার পর্যন্তও ৯ নম্বরে ছিল বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ইতিহাসগড়া জয়ের সৌজন্যেই মূলত এক লাফে ৩ ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র পাঁচ সেশনের মধ্যে হেরে গেলেও সব মিলিয়ে ৫টি রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করে স্মরণীয় এক অধ্যায় রচনা করেছে বাংলাদেশ।

যদিও ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ ড্র করে তারা। তবুও প্রথম টেস্টের দারুণ সাফল্যের সুবাদেই এই ঐতিহাসিক র?্যাঙ্কিং উন্নতি দেখলো বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রথমবারের মতো সপ্তম স্থানে ওঠে টাইগাররা। এটি ছিল এতদিন টেস্টে বাংলাদেশের সেরা অবস্থান। ওয়ানডেতে ২০১৭ সালে ষষ্ঠ এবং ২০১২ সালে টি-টোয়েন্টিতে চতুর্থ স্থানে ওঠার কীর্তি গড়ে বাংলাদেশ।
বাংলাদেশের এই ঐতিহাসিক ছয়ে ওঠার ফলে পিছিয়ে পড়েছে পরবর্তী তিনটি দল। এক ধাপ করে অবনতি হয়ে যথাক্রমে সপ্তম স্থানে শ্রীলঙ্কা (৭৬ রেটিং), অষ্টম স্থানে পাকিস্তান (৭৫ রেটিং) এবং নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং) অবস্থান করছে। তবে এই অবস্থান খুব বেশি দীর্ঘস্থায়ী না হওয়ার শঙ্কাও রয়েছে। কারণ ছয়ে থাকা বাংলাদেশের সঙ্গে পরবর্তী তিন দলের রেটিং পয়েন্টের ব্যবধান সর্বোচ্চ মাত্র চার পয়েন্ট।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এই র?্যাঙ্কিং উন্নতিকে দারুণ এক প্রাপ্তি হিসেবে দেখছেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, ‘অবশ্যই (ছয় নম্বরে পৌঁছানো) ভালো খবর। আমি এই মাত্রই বিষয়টি শুনলাম। টেস্ট র?্যাঙ্কিংয়ে ৬ নম্বরে পৌঁছানো একটি বিশাল অর্জন। তবে এই টেস্ট ম্যাচে যদি আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম, তবে বিষয়টি আরও অনেক বেশি ভালো হতো।’
পুরুষ ক্রিকেটের টেস্ট র?্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের তালিকায় কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ১ থেকে ৫ পর্যন্ত অবস্থান ধরে রেখেছে যথাক্রমে অস্ট্রেলিয়া (১২৬), দক্ষিণ আফ্রিকা, (১১৯) নিউজিল্যান্ড (১০৬), ভারত (১০৪) এবং ইংল্যান্ড (৯৯)।