ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

ফন্ট সাইজ:

ডারউইনে দারুণ পারফর্মেন্সের পর ম্যাকাইয়ে নিজেদের খুঁজে ফিরছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে টাইগাররা। নিজেদের প্রথম ইনিংসের ২১০ রানে করলে ১৪৬ রানের লিড পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ফের বিভীষিকাময় ব্যাটিং উপহার দিচ্ছে বাংলাদেশ। ফলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় সফরকারীরা।

ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট বিলিয়ে দিচ্ছে বাংলাদেশ। ৩০ ওভারে ৭১ রান তুলতে ৭ উইকেট নেই তাদের। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০ রানে ক্রিজে টিকে আছেন মুশফিকুর রহীম। এছাড়া আর কেউ ব্যক্তিগত ১০ রানও করতে পারেননি। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনো দরকার ৭৫ রান।