সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ১০টায় প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতি সৌধে পৌঁছান। তিনি বীর শহীদদের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ওদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে উঠবেন। সকালে তিনি মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে যাবেন।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমসহ সামরিক বাহিনীর ঊর্র্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।
আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
এর আগে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল ১০টায় স্মৃতিসৌধে পৌঁছান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত অন্য কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
আজ উঠছেন বঙ্গভবনে: নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে উঠবেন। সকালে তিনি মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে যাবেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, রোববার বঙ্গভবনে ২ নম্বর গেটে পৌঁছানোর পর প্রেসিডেন্টকে নিয়ে পুলিশের একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। সেখানে রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার দেবে। এ পর্ব শেষে প্রেসিডেন্ট বঙ্গভবনে তার কার্যালয়ে যাবেন।
