অস্ট্রেলিয়ার চেয়ে ১০১ রানে পিছিয়ে দিন শেষ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার চেয়ে ১০১ রানে পিছিয়ে দিন শেষ বাংলাদেশের

ফন্ট সাইজ:

ম্যাকাই টেস্টের প্রথম দিনই পড়লো ১৮টি উইকেট। বাংলাদেশকে ৬৪ রানে গুটিয়ে দেয়ার পর ৮ উইকেটে ১৬৫ রান তুলতে পারলো অস্ট্রেলিয়া। স্বাগতিকদের লিড ১০১ রানের।

আগের ১৩ টেস্টে ৪ উইকেটও না পাওয়া শরিফুল আজ একাই নিয়েছেন ৬ উইকেট। ১টি করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। ৫১ রানে অপরাজিত থেকে আগামীকাল ক্রিজে নামবেন ক্যামেরন গ্রিন। ১০ রানে তাকে সঙ্গ দিচ্ছেন নাথান লায়ন। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে স্টিভেন স্মিথের ব্যাট থেকে।

এর আগে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন মিচেল স্টার্ক (৬) ও অধিনায়ক প্যাট কামিন্স (৩)। টাইগারদের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন ১১ নম্বর ব্যাটার শরিফুল ইসলাম। এর আগে দুই অঙ্কের রান ছুঁতে পারেন স্রেফ মিরাজ (১১), হাসান মাহমুদ (১০) ও তাইজুল ইসলাম (১১*)।