ডারউইনে পরাজয়ের কারণে অস্ট্রেলিয়া পুরোপুরি তেতে ছিল, এটা জানা কথা। কিন্তু এতটা হয়তো কেউ ভাবতেও পারেনি। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় টস জিতে বাংলাদেশকেই ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
টস হেরে ব্যাট করতে নামাটাই হলো বাংলাদেশের জন্য ভয়ঙ্কর। সকালের শিশিরভেজা উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠেছেন অসি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ২১ রানেই বাংলাদেশের ৬ উইকেটের পতন ঘটিয়েছে অস্ট্রেলিয়া। এরমধ্যে একাই ৫টি নিলেন স্টার্ক। একটি নিলেন প্যাট কামিন্স।
এ রিপোর্ট লেখার সময় নয় উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ । শরিফুল ১২ ও তাইজুল ৫ রানে ব্যাট করেছেন ।
