ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফন্ট সাইজ:

ইরানের শাসকগোষ্ঠীর চার দুর্নীতিগ্রস্ত ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওইসব ব্যক্তি অবৈধভাবে তেল বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে ইরানি শাসকগোষ্ঠীর সামরিক বাহিনী এবং সন্ত্রাসবাদে তাদের সমর্থন জোগাতে সহায়তা করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি) সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তা এবং মাহান এয়ারের প্রধানের ছেলে। মাহান এয়ার এমন একটি বিমান সংস্থা, যেটিকে ইরানি শাসকগোষ্ঠী আইআরজিসির কুদস ফোর্সের জন্য অস্ত্র ও যোদ্ধা পরিবহনে ব্যবহার করে। এই নিষেধাজ্ঞা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ। এটি একটি সমন্বিত সরকারি অভিযান, যার লক্ষ্য ইরানি শাসকগোষ্ঠীকে টিকিয়ে রাখতে সহায়তাকারী অবৈধ অর্থপ্রবাহ বন্ধ করা। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র তেহরানের রাজস্ব আয়ের পথ বন্ধ করতে কাজ অব্যাহত রাখবে। এই অর্থ ব্যবহার করে ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে, যুক্তরাষ্ট্রের অংশীদারদের হুমকি দিচ্ছে এবং বিপজ্জনক উচ্চাকাক্সক্ষা বাস্তবায়নের চেষ্টা করছে।