হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটি বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে ড. মো. মমিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটির জেলা সাধারণ সম্পাদক ডা. এম নাইমুর রহমান সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ড. মো. মোখলেসুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটির যুগ্ম আহ্বায়ক ডা. মো. আবু হানিফ, সোসাইটির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. কমল দেবনাথ, সোসাইটির জেলা ধর্মীয় সম্পাদক ডা. মুফতি এরশাদুল ইসলাম, ড. মো. শামীম, বিডি নিউজের সম্পাদক মাহবুব মোর্শেদ, প্রেস ক্লাবের সদস্য মো. হেলাল উদ্দিন, ফাতেমাতুজ জোহরা, ড. বিল্লাল হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ড. আব্দুল হাদী। সম্মেলনে ড. মো. আবু হানিফ সভাপতি ও কমল দেবনাথকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
