চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে কাদায় ভরে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন এবং আশপাশের স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে হাসপাতালে আসা রোগী, বিশেষ করে বৃদ্ধ, শিশু ও গর্ভবতী নারীদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। একইসঙ্গে প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী শিক্ষার্থীরাও কাদা মাড়িয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কাদায় ভরা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক
খলিল চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে
২২ আগস্ট (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
