আরিনা সাবালেঙ্কাকে হঁটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুযোগ ছিল এলেনা রিবাকিনার। আপাতত সে সুযোগ ভেস্তে গেল কাজাখ তারকার। সিনসিনাটি ওপেনের কোয়ার্টার-ফাইনালে ইগা শিয়নতেকের বিপক্ষে খেলার সময় বাঁ অ্যাঙ্কেলে চোট পেয়ে ছিটকে গেলেন রিবাকিনা।
আগের দিন টুর্নামেন্টের অবাছাই সারা বেইলেকের বিপক্ষে দুই সেটেই শক্ত অবস্থান থেকে পথ হারিয়ে শেষে পরাজিত হন মেয়েদের এককের নাম্বার ওয়ান প্লেয়ার বেলারুশের আরিনা সাবালেঙ্কা। এতে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুযোগ আসে রিবাকিনার সামনে। এজন্য সিনসিনাটি ওপেনের ফাইনালে উঠতে হতো তাকে; কিন্তু চোটের কাছে হার মানলেন কাজাখস্তানের ২২ বছয়র বয়সী টেনিস তারকা।
শিয়নতেকের বিপক্ষে প্রথম সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর মেডিকেল টাইমআউট নেন রিবাকিনা। ট্রেইনারের সঙ্গে আলোচনার পর, আর কেবল একটি পয়েন্টের জন্য লড়াই করেই সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড়। পরে হতাশাভরা কণ্ঠে নিজের শারীরিক অবস্থা জানান অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রিবাকিনা। তিনি বলেন, ‘অবশ্যই আমি খুব ভালো অনুভব করছি না, এমনকি ঠিকঠাক সার্ভ করতেই পারছিলাম না। হাঁটার সময়ও ব্যথা করছিল। এমআরআই করার পর আগামীকাল আমরা ভালোভাবে জানতে পারবো (চোটের অবস্থা)।
অনেক দিন ধরেই এটা আমাকে ভোগাচ্ছে, যদিও আমার মনে হয়েছিল যে আমি এটা সয়ে নিতে পারবো।’ ম্যাচের আগে সবকিছু ঠিকঠাক ছিল বলেও জানান রিবাকিনা। কিন্তু ম্যাচে একটা ভুল মুভমেন্টে একটু বেকায়দায় পা পড়েই সমস্যা হলো তার। আগামী ৩০শে আগস্ট শুরু হবে ইউএস ওপেন। এই সময় এভাবে চোট পেয়ে ছিটকে যাওয়ায় ইউএস ওপেনে খেলা হুমকির মুখে পড়ে গেল দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীর । গত সপ্তাহে কানাডিয়ান ওপেনের ফাইনালে রিবাকিনাকে হারানো পোলিশ তারকা শিয়নতেক সিসিনাটির সেমিফাইনালে খেলবেন র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার বিপক্ষে।
